এডুসেলের স্কীল শেখার কোর্সগুলোকে আমরা শুধুমাত্র ফ্রিল্যান্সিং মুখী না করে দেশীয় মার্কেটে জব প্লেসমেন্ট উপযোগী করে ডিজাইন করেছি। যার কারনে আমরা প্রতিটা কোর্স শেষে শিক্ষার্থীদের জন্য আমাদের নিজেদের এজেন্সিতেই ইন্টার্নশিপের ব্যবস্থা রেখেছি।
সবগুলো কোর্সের মেন্টর হিসেবে আছেন আমাদের নিজস্ব এজেন্সিতে কর্মরত অভিজ্ঞ ইন্ডাস্ট্রি এক্সপার্ট।
উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য কোর্স শেষে আমাদের নিজস্ব এজেন্সিতে ইন্টার্নশিপের ব্যবস্থা আছে।
রয়েছে কোর্স শেষে কোর্স ফি দেয়ার সুযোগ। এটা আমাদের আত্মবিশ্বাসের প্রতিফলন।
দেশে প্রচলিত ৯৮% কোর্স ই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ক্যাশ ইনকামের লোভ দেখিয়ে বিজ্ঞাপন সর্বস্ব করে তৈরী করা হয়। অথচ তাদের ১-২% শিক্ষার্থীও ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার করতে পেরেছে তার নজির বিরল।
অপরদিকে দেশীয় মার্কেটে ডিজাইন, মার্কেটিং, এডিটিং, সিনেমাটোগ্রাফি, ডেভলপমেন্ট এসব সেক্টরে দক্ষ লোকবলের চাহিদা অনেক। বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি পুরোটাই অনলাইন নির্ভর হয়ে যাবার কারনে ছোট বড় সব ব্যবসা ও প্রতিষ্ঠানের এখন উল্লিখিত সেক্টরগুলোতে অভিজ্ঞ লোক প্রয়োজন।
যার প্রেক্ষিতে আমরা শুরু করেছি লাইকেন নামের আমাদের নিজস্ব এজেন্সী।
এডুসেলের স্কীল সেক্টর মূলত লাইকেনের জন্য ট্যালেন্ট তৈরীর-ই একটা উদ্যোগ। কোর্স শেষে স্টুডেন্টদের আমরা সরাসরি আমাদের নিজস্ব এসেজন্সিতে ইন্টার্নশিপ করাই যাতে কাজ শেখার পর তাদের নিজেদের পোর্টফোলিওটা তারা এখানেই ডেভলপ করে নিতে পারে।
আর স্কীল জানা এবং সমৃদ্ধ পোর্টফোলিও আছে এমন লোকের জন্য জব অফার বিডি জবসের মতো প্লাটফর্মগুলোতে দেখলেই যে কেউ বুঝে নিতে পারে।
এডুসেলে আমরা প্রতিটা কোর্সের আউটলাইন সাজিয়েছি প্র্যাক্টিক্যাল প্রজেক্টের উপর ভিত্তি করে। আমাদের এজেন্সিতে গ্রাহকরা কি ধরণের কাজ চায়, কেমন প্রজেক্ট দিয়ে আমরা আমাদের ক্লায়েন্টদের সার্ভিস দিচ্ছি ঠিক সেসব প্রজেক্ট দিয়েই আমাদের কোর্সগুলো সাজানো।
কথার ফুলঝুরি দিয়ে মুগ্ধতা ছড়ানোর মতো কোন লেকচার আমাদের কোর্স মডিউলে নাই এবং সরাসরি ইন্ডাস্ট্রি এক্সপার্টরাই আমাদের কোর্সগুলো নিয়ে থাকেন।
কথা কম, কাজ বেশী।
এডুসেল আমাদের পুরোপুরি একাডেমিক একটা প্রজেক্ট ছিলো। কিন্তু লাইকেন শুরু করার পর আমাদের নিজেদের যখন প্রতিটা সেক্টরে প্রচুর পরিমাণে স্কিল জানা লোকবল প্রয়োজন হয়ে পড়লো, তখন আমরা নিজেদের প্রয়োজনেই স্কিল সেকশন যুক্ত করেছি এবং আমাদের লক্ষ্য একটি স্বয়ং সম্পূর্ণ স্কীল হাব তৈরী করা যাতে আগামীর বাংলাদেশ এই ইন্ডাস্ট্রিতে অন্তত কোয়ালিটি আউটপুট দিতে পারে।
যে কেউ নিজের শাণিত মেধার উপযুক্ত পরিচর্যার মাধ্যমে আমাদের স্কীলহাবের একজন হয়ে উঠতে আগ্রহী হলে আমরা তাকে স্বাগত জানাই।