গ্রাম ও শহরের সমান শিক্ষার সুযোগ তৈরী করতে আমাদের কনফারেন্স ক্লাশরুম তৈরী হচ্ছে দেশের প্রতিটা গ্রামে, যেখানে দেশ সেরা শিক্ষকরা যুক্ত খাকবেন লাইভ ক্লাশরুমে! আপনার গ্রামে একটা শাখা খুলে নিজেও হতে পারেন একজন স্মার্ট শিক্ষা উদ্যোক্তা।
এডুসেলের স্কীল শেখার কোর্সগুলোকে আমরা শুধুমাত্র ফ্রিল্যান্সিং মুখী না করে দেশীয় মার্কেটে জব প্লেসমেন্ট উপযোগী করে ডিজাইন করেছি। যার কারনে আমরা প্রতিটা কোর্স শেষে শিক্ষার্থীদের জন্য আমাদের নিজেদের এজেন্সিতেই ইন্টার্নশিপের ব্যবস্থা রেখেছি।
দেশে প্রচলিত ৯৮% কোর্স ই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ক্যাশ ইনকামের লোভ দেখিয়ে বিজ্ঞাপন সর্বস্ব করে তৈরী করা হয়। অথচ তাদের ১-২% শিক্ষার্থীও ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার করতে পেরেছে তার নজির বিরল।
অপরদিকে দেশীয় মার্কেটে ডিজাইন, মার্কেটিং, এডিটিং, সিনেমাটোগ্রাফি, ডেভলপমেন্ট এসব সেক্টরে দক্ষ লোকবলের চাহিদা অনেক। বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি পুরোটাই অনলাইন নির্ভর হয়ে যাবার কারনে ছোট বড় সব ব্যবসা ও প্রতিষ্ঠানের এখন উল্লিখিত সেক্টরগুলোতে অভিজ্ঞ লোক প্রয়োজন।
যার প্রেক্ষিতে আমরা শুরু করেছি লাইকেন নামের আমাদের নিজস্ব এজেন্সী।
এডুসেলের স্কীল সেক্টর মূলত লাইকেনের জন্য ট্যালেন্ট তৈরীর-ই একটা উদ্যোগ। কোর্স শেষে স্টুডেন্টদের আমরা সরাসরি আমাদের নিজস্ব এসেজন্সিতে ইন্টার্নশিপ করাই যাতে কাজ শেখার পর তাদের নিজেদের পোর্টফোলিওটা তারা এখানেই ডেভলপ করে নিতে পারে।
আর স্কীল জানা এবং সমৃদ্ধ পোর্টফোলিও আছে এমন লোকের জন্য জব অফার বিডি জবসের মতো প্লাটফর্মগুলোতে দেখলেই যে কেউ বুঝে নিতে পারে।
এডুসেলে আমরা প্রতিটা কোর্সের আউটলাইন সাজিয়েছি প্র্যাক্টিক্যাল প্রজেক্টের উপর ভিত্তি করে। আমাদের এজেন্সিতে গ্রাহকরা কি ধরণের কাজ চায়, কেমন প্রজেক্ট দিয়ে আমরা আমাদের ক্লায়েন্টদের সার্ভিস দিচ্ছি ঠিক সেসব প্রজেক্ট দিয়েই আমাদের কোর্সগুলো সাজানো।
কথার ফুলঝুরি দিয়ে মুগ্ধতা ছড়ানোর মতো কোন লেকচার আমাদের কোর্স মডিউলে নাই এবং সরাসরি ইন্ডাস্ট্রি এক্সপার্টরাই আমাদের কোর্সগুলো নিয়ে থাকেন।
কথা কম, কাজ বেশী।
এডুসেল আমাদের পুরোপুরি একাডেমিক একটা প্রজেক্ট ছিলো। কিন্তু লাইকেন শুরু করার পর আমাদের নিজেদের যখন প্রতিটা সেক্টরে প্রচুর পরিমাণে স্কিল জানা লোকবল প্রয়োজন হয়ে পড়লো, তখন আমরা নিজেদের প্রয়োজনেই স্কিল সেকশন যুক্ত করেছি এবং আমাদের লক্ষ্য একটি স্বয়ং সম্পূর্ণ স্কীল হাব তৈরী করা যাতে আগামীর বাংলাদেশ এই ইন্ডাস্ট্রিতে অন্তত কোয়ালিটি আউটপুট দিতে পারে।
যে কেউ নিজের শাণিত মেধার উপযুক্ত পরিচর্যার মাধ্যমে আমাদের স্কীলহাবের একজন হয়ে উঠতে আগ্রহী হলে আমরা তাকে স্বাগত জানাই।
অনলাইনে পড়াশোনা হবে অফলাইনের চেয়েও ইন্টারেকটিভ এবং কার্যকর। শুধু বাসায় গিয়ে প্রড়ানোর ঝামেলাটা থাকবেনা!
নার্সারী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত যেকোন বিষয়ের অনলাইন গৃহ শিক্ষকের কনসেপ্টকেই আমরা অনলাইন প্রাইভেট টিউটর বলছি।
সপ্তাহের নির্দিষ্ট দিনে নির্ধারিত সময়ে বাসায় গিয়ে পড়ানোর পরিবর্তে প্রযুক্তির সহায়তায় অনলাইনে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো হয়।
যাদের আশপাশে বাসায় গিয়ে পড়ানোর মতো ভালো শিক্ষক নাই, কিন্তু বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষকদের কাছে পড়তে চাচ্ছে বা সন্তানদের পড়াতে চাচ্ছেন।
অথবা বিদেশে অবস্থানকারী যেসব পরিবার তাদের সন্তানদের জন্য বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের দিয়ে পড়াতে চান, এটা তাদের জন্য বিরাট সুযোগ।
গ্রাম, মফস্বল কিংবা বর্ডারের বাইরে, কোয়ালিটি শিক্ষার এক্সেস সবার থাকা চাই।
বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার মানুষের প্রয়োজন এবং দেশে প্রচলিত প্লাটফর্মসমূহের লার্নিং গ্যাপ চিন্তা করে এডুসেল বাঁধাহীন শেখার বিস্তৃত পরিসরে কাজ করছে।
আমাদের স্কীল ডেভেলপমেন্ট কোর্সগুলো মূলত দেশীয় ইন্ডাস্ট্রিতে চাহিদার আলোকে ডিজাইন করা হয়। নিছক ফ্রিল্যান্সিং করে আয় করার মতো শর্ট টাইম গোল নিয়ে আমাদের আপাতত কোন কোর্স প্লান নাই। আমাদের প্রতিটা কোর্সের মেন্টরই সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং প্রতিটা কোর্সের শিক্ষার্থীদের জন্যই আমাদের নিজস্ব ইন্টার্নশিপের ব্যবস্থা আছে।
গ্রাম, শহর ও অর্থনৈতিক অবস্থাভেদে শিক্ষার বৈষম্য দূর করে সবার জন্য কোয়ালিটি এডুকেশন এক্সেস নিশ্চিত করার ক্ষুদ্র প্রয়াসে আমাদের একাডেমিক কোর্সগুলো সাজানো। শত শত শিক্ষার্থীদের একজন শিক্ষক দিয়ে অনলাইন লাইভ ক্লাসে পড়ানোর চেয়ে আমরা প্রাইভেট টিউটর কিংবা ০৫/১০ জনের ব্যাচ করে পড়ানোর ব্যবস্থা রাখছি যাতে শিক্ষার্থীরা না বুঝলে প্রশ্ন করতে পারে।
শিশু-কিশোরদের মানসিক বিকাশ, ডিভাইস আসক্তি রোধ ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিভা বিকাশের দিকে লক্ষ্য রেখে কিছু সহপাঠ্যমূলক কোর্স আমরা তৈরী করছি যেখানে শিশুর নৈতিক ভিত্তি, শুদ্ধাচার, ইসলামী জ্ঞান ও সর্বাধুনিক প্রযুক্তির পাঠকে গুরুত্ব দেয়া হচ্ছে। এসব কোর্সে কোন হোমওয়ার্কের প্রেশার থাকছেনা, থাকছেনা মানসিক চাপ তৈরী করে এমন কোন অসুস্থ প্রতিযোগিতা।
I was amazed by how the “AI-Powered Advanced Office Management Course” transformed my office management skills in just a few classes! The project-based learning modules kept me engaged from the very start, and I found myself eager for each new session. The course has significantly improved my efficiency, allowing me to complete office tasks in record time.
Want to receive push notifications for all major on-site activities?