আর্ট অব স্টোরি টেলিং?

শিক্ষার সাথে মোরাল ভ্যালুস না থাকলে সেটা কখনো কোন প্রকার কল্যাণ বয়ে আনেনা। আর শিক্ষা কিংবা ট্রেইনিং-ই যদি হয় নৈতিকতা বিবর্জিত, মিথ্যাশ্রয়ী বিজ্ঞাপন নির্ভর, তাহলে ওসব প্লাটফর্ম ও শিক্ষকদের কাছে মানুষ আসলেই কিছু শিখবে কিনা সেটা যথেষ্ট সন্দেহের অবকাশ রাখে।

দেশের বেশীরভাগ অনলাইন প্লাটফর্মগুলো মার্কেটিং স্ট্র‍্যাটেজির নামে স্রেফ প্রতারণা ও ভন্ডামীর আশ্রয় নিচ্ছে। বেশীরভাগই ফ্রী কোর্স, ফ্রী ওয়েবইনার, ফ্রী পিডিএফ নাম দিয়ে দীর্ঘ প্রতারণামূলক ও চাতুর্য গল্পের ফাঁদে ফেলে তাদের কোর্স বিক্রি করছে। মানহীন কন্টেন্ট ও গলাবাজ মেন্টর দিয়ে মানুষের টাকার চেয়ে বেশী ক্ষতি করছে সময় ও শেখার আগ্রহ নষ্ট করে।

এই মিথ্যা গল্প ও ভুয়া সাক্সেস স্টোরীকে তারা নাম দিয়েছে “আর্ট অব স্টোরি টেলিং”।

এব প্রতারণা, মিথ্যাশ্রয়ী বিজ্ঞাপন ও ভুয়া সাকসেস স্টোরির ফাঁদ থেকে সচেতন হোন প্লীজ। আর এটা অন্তত বুঝুন যে, মানহীন, অথর্ব ও অপ্রয়োজনীয় কিছু না হলে কেউ আপনাকে ফ্রী অফার করতোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these